• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

বাকেরগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী সাবরিনা আক্তার

Reporter Name / ২৯২ Time View
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশালঃ

বাকেরগঞ্জ পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী সাবরিনা আক্তার (জিয়া) আসন্ন নির্বাচনে জয়লাভের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।

পৌরসভার ৭ নং ওয়ার্ডে গণসংযোগকালে সাবরিনা আক্তার বলেন, আমি পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোটার আমার স্বামীর বাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আকন বাড়ি। আমি ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে এবং পাশে থাকতে আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং সেবার মান নিশ্চিত করতে কাজ করবো।

এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের কাছে সাবরিনা আক্তারের পক্ষে সমর্থন কামনা করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থী সাবরিনা আক্তারের সরাসরি যোগাযোগ ও আন্তরিকতায় তারা সন্তুষ্ট। অনেকেই আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, ঈদুল ফিতরের পর থেকেই দিন দিন তার গণসংযোগ কার্যক্রম আরও জোরদার হচ্ছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com