• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সজিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২৫ Time View
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাইনুল ইসলাম, বাকেরগঞ্জঃ

বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবের (২৪) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে নিহত সজিবের পরিবারসহ সহপাঠী, বন্ধু ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী অংশ নেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার সময় কালিগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কালিগঞ্জ বাজারে মানববন্ধনে বিক্ষোভকারীরা সজিবের হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্তের জের ধরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি। উল্টো পুলিশ আসামিপক্ষের কাছ থেকে লাভবান হয়ে নিহত সজিবসহ তার পরিবারের ১০ জনের নামে একটি মিথ্যা মামলা নিয়েছে। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী আসামিদের গ্রেপ্তার না করলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাকেরগঞ্জ অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা বলেন, সজিব হত্যায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার সময় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুর চালিয়ে সজিবসহ ৫ জনকে আহত করে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩০ টায় সে মারা যায়। সজিবের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com