• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩০৯ Time View
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১এপ্রিল ) বিকেলে কুন্দারহাট এলাকায় পরিচালিত এই অভিযানে মা কোহিনুর ভ্যারাইটি স্টোরে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসময় দেখা যায়, দোকানটিতে দৃশ্যমান স্থানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল।
এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানের মালিক মো: আব্দুল করিমমে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
মোবাইল কোর্ট থেকে তাকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকালে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com