• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

নওগাঁ জেলা প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ১৫১ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যক্রমকে গতিশীল ও সাংগঠনিক কাঠামোকে সুসংহত করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট শওকত ইলিয়াছ কবির কে মনোনীত করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে মোঃ নবির উদ্দিন ও নাছিমুল হক বুলবুল কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোটিশে জানানো হয়, পূর্বের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিয়মিত সাধারণ সভা ছাড়া কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যা গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নয়। এ পরিস্থিতিতে প্রেস ক্লাবের কার্যক্রম সুশৃঙ্খল রাখতে জরুরি ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটি আগামী নির্ধারিত সময়ের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করবে এবং ততদিন পর্যন্ত প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, ৩০ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com