• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত, ৯০ দিনের মজুতে কাজ করছে সরকার

Reporter Name / ১০২ Time View
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মতিন গাজীঃ-

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সবসময় ৯০ দিনের জ্বালানি মজুদ রাখার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।শুক্রবার (দুপুর ১২টা) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তা বৃদ্ধি করা হয়নি। জনগণের স্বার্থে সরকার প্রতিদিন প্রায় ১০৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com