• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

ঢাকা মহানগর উত্তরে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বোরহান উদ্দিন ভূঁঞা

Reporter Name / ১৩০ Time View
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজঃ      আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ বোরহান উদ্দিন ভূঁঞা। তিনি বলেন, মানুষের পাশে থেকে ভালো কাজ করার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

তিনি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলমগীর হোসেন লাবু’র নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি একটি সামাজিক ও দক্ষ ক্রীড়া সংগঠন হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বোরহান উদ্দিন ভূঁঞা জানান, আগামী দিনে ঢাকা মহানগর উত্তরে আন্তঃজেলা ও স্কুলভিত্তিক বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট—যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতায় সংগঠনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সর্বশেষে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সোহেল রানা ভাইকে এবং সকলের কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সফলভাবে সংগঠনের দায়িত্ব পালন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com