June 14, 2026, 11:30 pm

শিরোনাম :
সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রংপুরে সাইকেল র‌্যালী

রংপুর অফিসঃ                                                           মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রংপুরে সাইকেল র‌্যালী হয়েছে। ভিশনারী ইয়ুথ সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নগরীর জিলা স্কুলে র‌্যালীটির উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন। অর্ধশত তরুণ সাইকেল র‌্যালী নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটি শহীদ আবু সাঈদ চত্ত্বরে গিয়ে শেষ হলে ভিশনারী ইয়ুথ সোসাইটি বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। এতে অংশ নেন, উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, সিটি কর্পোরেশনের প্রশাসকসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুর নগরীতে সাইকেল র‌্যালীর মাধ্যমে ‘চলো সবাই প্যাডেল ঘুরাই, স্বাধীনতার টানে’ শ্লোগানকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এ শ্লোগানের মাধ্যমে এক সাথে রংপুর নগরী গড়ার বার্তা নগরবাসীর কাছে ছড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে নগরীতে সবুজায়ন করা হচ্ছে। যেন ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাসযোগ্য নিরাপদ নগরী উপহার দেয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *