• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫০
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

মাগুরায় মার্ডার মামলার প্রধান আসামি, ডাকাত মনির ১১ পিচ ইয়াবা সহ আটক

Reporter Name / ১০১ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা:                                           মাগুরায় মার্ডার মামলার প্রধান আসামি ও ডাকাত নামে পরিচিত মনিরকে ১১ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪মার্চ) রাতে বেরইল পলিতা কলেজ রোডের নিজ বাসা থেকে পুলিশের একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মনির(৪৫) হলেন,মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের নুরুল (৬০) মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মনির, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারি করে আসছিলেন, রাজনৈতিক কোন পরিচয় না থাকলেও এলাকায় মাদক, চোরাকারবারি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই মনির। এলাকার সকলেই তাকে ডাকাত নামে চেনে। ১৯/১২/২৪ তারিখে শরীফুল শেখ নামের এক ব্যক্তিকে বেরইল পলিতা বাজার থেকে কুপিয়ে হত্যার অভিযোগে, নিহত শরীফুল শেখের পিতা -গোলাম আকবর, বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মার্ডার মামলা দায়ের করেন, দায়েরকৃত মামলার প্রধান আসামি হয় এই মনির। পরবর্তীতে মনির হাইকোর্ট থেকে ৭২ দিনের আগাম জামিন নেন পরে হাই কোর্টে আপিল করে মাগুরা কোর্টে হাজির হওয়ার কথা বলে ২ মাসের জামিন নিলেও এখন পর্যন্ত ১ দিন ও কোর্টে হাজির হননি বলে জানা গিয়েছে। পরবর্তীতে এ মামলাই অরেন্ট হলেও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে , গতকাল রাত ৮ টায় মাগুরা শত্রূজিৎপুর পুলিশ ফাঁড়ির আই সি শুভংকর এর নেতৃত্বে,,এস আই সোহান ও এস আই আলমগীরসহ পুলিশের একটি টিম ওয়ারেন্ট ভুক্ত আসামি মনির কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার তদন্ত অফিসার আবু বকর বলেন, মার্ডার সহ দুইটি মামলার ওয়ারেন্ট ও মাদক মামলার দায়ে আসামি মনিরকে কোর্টে প্রেরণ করা হয়েছে, তার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মার্ডার মামলার প্রধান আসামি ও মাদক কারবারি মনিরকে গ্রেপ্তার করায় এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com