• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৯
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট

Reporter Name / ৯৮ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা এলাকার পুরমাইডাঙ্গা মৌজায় পুর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের প্রায় ৯ বিঘা জমির বোরো ধানে আগাছা নাশক স্প্রে করে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে মোঃ আঃ রাশেদ নামে এক কৃষক স্থানীয় থানায় প্রতিপক্ষের মোঃ শহিদুল ইসলাম (৩৫),
পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-কলমুডাঙ্গা, আঃ নুর (৩৫) পিতা-আসমত আলী, সাং-মাসনাতলা,
মোঃ সাইফুল ইসলাম (৬০) পিতা-মৃত আঃ মাজেদ, সাং-কলমুডাঙ্গা বিশ্বাসপাড়া, মোঃ আক্তারুল (৪০)
পিতা-নইসুদ্দিন, সাং-শিয়ালমারি, মোঃ জাহাঙ্গীর (৪৫), বানি ইসরাইল (৬০), মোঃ মনিরুল ইসলাম (৬২) সর্ব পিতা-মৃত লুৎফর হক, সর্ব সাং-কলমুডাঙ্গা বিশ্বাসপাড়া,হাসান মাস্টার (৪৫) পিতা-
মৃত মোজাফফর সহ অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে
অভিযোগ দাখিল করেছে।
দাখিলকৃত অভিযোগে উল্লেখ্য যে বিবাদীগণের সাথে দির্ঘ দিন যাবত তাদের ক্রয়কৃত সম্পত্তি যার আর এস খতিয়ান নং-৩১৭, ৩০৬, জেএল নং-১৭,মৌজা-পুরমাইডাঙ্গা,থানা-সাপাহার, হাল দাগ নং-৫৭১,৫৬৮ মোট ৩ একর (৯বিঘা) জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে প্রতিপক্ষগণ তাদের কে মারধর, দুনিয়া থেকে বিদায় করে দিবে,মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে জমির ফসল নষ্ট করব বলে প্রকাশ্য হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছিল।

সম্প্রতি গত ১২ই মার্চ গভীর রাতে উক্ত সম্পত্তিতে অনাধীকার প্রবেশ করে তারা জমির বোরো ধান ফসলে ক্ষতিকারক আগাছা নাশক বিষ স্প্রে করে প্রায় ৪,৫০,০০০/-টাকার সম্পদ ক্ষতিসাধন করে। বিষয়টি জানার পর অন্যান্য মালিকগণ সহ জমিতে গেলে বিবাদীগণ তাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়-ভিতি খুন জখমের হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকগণ আইনগত প্রতিকার পাওয়ার লক্ষে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে থানার অফিসার ইনজার্জ আনারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com