June 15, 2026, 2:54 am

শিরোনাম :
নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আদমদীঘি বগুড়া প্রতিনিধি:                                       বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২য় স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর স্বামী সাদ্দাম হোসেন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় এ ঘটনা ঘটছে।

সান্তাহার শহর পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,
গত তিন মাস আগে সাদ্দাম হোসেন ২য় বিয়ে করে রিমু বানুকে (১৯)। বিয়ের পর তাকে সান্তাহার পৌর শহরের একটি বাসায় ভাড়া নিয়ে স্ত্রী আর শাশুড়ি রাখেন। কিন্তু সাদ্দাম হোসেন নিয়মিত ওই বাসায় থাকতো না। মাঝে মধ্যে ২য় স্ত্রীর বাসায় আসেন। সোমবার দুপুরে সাদ্দাম হোসেন ২য় স্ত্রীর বাসা শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় আসে। এসে স্বামী- স্ত্রী ঘরের দরজা বন্ধ করে ছিলেন। পাশে রুমে তার শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পরে সাদ্দাম রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শাশুড়িকে বলেন রিমু ঘুমিয়ে আছেন ওকে ডাকেন না। শাশুড়ি সন্দেহ হলে ১০ মিনিট পরে ঘরের ভিতর গিয়ে দেখতে পায় রিমু মৃত অবস্থায় খাটে শুয়ে আছে। অনেক ডাকাডাকি পর সাড়া শব্দ না পেয়ে চিৎকারে প্রতিবেশী এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা না হত্যা এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্টে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *