June 15, 2026, 4:22 am
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
২২শে মার্চ দুপুর ২টায় নন্দীগ্রাম থানাধীন ধুন্দার বাজার সংলগ্ন জনৈক শ্রী দয়াল চন্দ্র (৪০) পিতা- মৃত নিশিকান্ত, সাং-ধুন্দার বাজার এর বসতবাড়ীর সামনে ধুন্দার-টু-পেং হাজারকীগামী আঞ্চলিক পাঁকা সড়কের উপর উৎসব কুমার চন্দ্র (১৪), পিতা-শ্রী বিকাশ চন্দ্র, সাং- ধুন্দার মারিয়া, থানা-নন্দীগ্রাম, জেলা বগুড়া তার ব্যবহৃত বাইসাইকেল নিয়ে পেং হাজারকী যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছা মাত্রই পেং-হাজারকীর দিক থেকে ছেড়ে আসা পণ্যবাহী খালী ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট ২৪-২৪৯৬ সরু রাস্তায় উৎসব কুমার চন্দ্র কে চাপা দিলে তার মাথা ও মুখ মন্ডলে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই ঘটনাস্থলেই নিহত মারা যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার এসআই মোঃ আমির হোসেন, এসআই মোঃ মোস্তাক হোসেন, সাম-মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত লাশ ডাক্তারী পরীক্ষার জন্য বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রেরন করেন।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন সড়ক দূর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে মর্মে খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।