• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন

Reporter Name / ১৪৬ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জেলা প্রতিনিধি,মাগুরা : “সেবা হলো শ্রেষ্ঠ উপহার, ঈদ আনন্দ হোক সবার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ২০০টি অসচ্ছল পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা বেগম ফাউন্ডেশন। সংগঠনটির এমন উদ্যোগে খুশি নিম্নআয়ের মানুষ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহানারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সাহিদুল ইসলাম জিহাদ ও নুর পারভীন ফ্যামিলি ট্রাস্টের সহযোগিতায় এ বছর ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সহায়তা প্যাকেজে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ, লবণ ও আটা।

বুধবার(১৮ মার্চ) বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের আদর্শ কলেজ পাড়া, দোয়ারপাড়া, কলেজ পাড়া, স্টেডিয়াম পাড়া ও মোল্যা পাড়া এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সংগঠনের সদস্য লতা ইসলাম, মো. দিপু খান, নাফিজ, শুভ, তমা ইসলাম, জয়, নাহিদ, আশিক, আলিফ, তমালসহ অন্যান্যরা বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

আয়োজকদের মতে, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাদের ভাষায়, ঈদ মানেই খুশি ও আনন্দ—আর সেই আনন্দ সমাজের অসচ্ছল মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সাল থেকে তারা বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তার পাশাপাশি বৃক্ষরোপণসহ নানা সামাজিক কার্যক্রমেও সক্রিয় রয়েছে সংগঠনটি।

জাহানারা বেগম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লতা ইসলাম বলেন, “ঈদ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য।”
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশাই করেছেন আয়োজক ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com