• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

নীলফামারীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫৩ Time View
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ মার্চ নীলফামারী শহরে উকিলের মোড়ে জাতীয় সাংবাদিক সংস্থা, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও কনজ্যুমার এসোসিয়েশন নীলফামারী এর সভাপতি আল আমিনের সঞ্চালনায় ও দৈনিক জনবানী এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল মালেক,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জজকোর্ট মাননীয় জিপি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাংবাদিক এস এ প্রিন্স, প্রভাষক রাজা আহমেদ, ইনফো বাংলার চীপ রিপোর্টার সাদিকুর রহমান শাহ,স্কলার, একুশে টেলিভিশনের প্রতিনিধি নুর আলম বর্ন, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি সোহেল রানাসহ, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি মো: মোকলেছুর রহমান রহমান (বাবু) ও দৈনিক প্রলয় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রাব্বি রহমান জাতীয় সাংবাদিক সংস্থার জেলা উপজেলার নেতৃবৃন্দ লোকমান হোসেন, মজিবুল ইসলাম, শাহজাহান আলী সরকার, সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম, সহিদুল ইসলাম সরকার দুলাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ,দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আলি হাসান বুলবুল, অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। তারা বলেন, দেশের গণতন্ত্র ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই সংগঠন সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com