• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা প্রতিভাবান ৪০ খেলোয়াড় বাছাই

Reporter Name / ৪৭৬ Time View
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

হাসান শিকদার,মানিকগঞ্জঃ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬-এর আওতায় মানিকগঞ্জ জেলায় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার মোট ৮টি ফুটবল একাডেমির দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা সারা দিনব্যাপী বিভিন্ন ম্যাচে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করে।

প্রতিযোগিতা শেষে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে প্রাথমিকভাবে ৪০ জনকে বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এই প্রশিক্ষণ থেকে নির্বাচিত ২ থেকে ৩ জন খেলোয়াড় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ ঢাকা বিভাগীয় দলের হয়ে খেলার জন্য ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল একাডেমির কোচ, ম্যানেজার, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের উদ্বোধনী ম্যাচে মামুন ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে ৩–১ গোলে পিন্টু একাডেমিকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com