পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের নাম নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফল করতে স্থানীয় ছাত্র-ছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। একইসঙ্গে মাঠপর্যায়ে প্রতিযোগিতার ব্যাপক প্রচার ও সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেন সঠিক সময়ে ও সঠিকভাবে যোগ্য খেলোয়াড়দের নাম নিবন্ধিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com