• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০
শিরোনামঃ
পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

বেলকুচিতে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৯৭ Time View
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বুকে ঢাকা ব্যাংকের আয়োজনে পানসি ও কোষা নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার সন্ধ্যার দিকে ফাইনাল প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। কোষা প্রথম হয়েছে আল্লাহ ভরসা, গাবসাড়া। পানসিতে প্রথম হয়েছে নিউ শাড়ীর ভিটা।

বেলকুচির মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসির তিন দিন ব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। উদ্বোধক ছিলেন সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

বিশেষ অতিথি পূর্বানী গ্রুপের এমডি শফিকুল ইসলাম সরকার সোহেল, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বেলকুচি থানা সার্কেল এসপি শহিদুল ইসলাম, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান, সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক।

টানা চতুর্থবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা ব্যাংক পিএলসি এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রতিযোগিতাকে ঘিরে বেলকুচির নদীতীরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের অসংখ্য মানুষ নৌকা বাইচ উপভোগ করতে সমবেত হয়েছেন। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাস আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
এই আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। দেশীয় ঐতিহ্য সংরক্ষণ ও মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা দাবি করেছে।

৩ দিন ব্যাপী ১৮ টি পানসি এবং ১৬ টি কোষা নৌকার সমন্বয়ে ৩০০০ বাইছাল মাঝির শারী আর ভাটিয়ালি গান ও বিভিন্ন ডিজে নৌকায় নেচে গেয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশ ও পুরস্কার বিতরণ এর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com