June 4, 2026, 2:01 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ডায়াবেটিস প্রতিরোধে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁয় ডাঃ এসাহাক আলী আকন্দ ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সকাল ৯টায় সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হয়ে পুনরায় সেন্টার চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন এসাহাক আলী আকন্দ ডায়াবেটিক সেন্টারের পরিচালক ও আজকের অনুষ্ঠানের আয়োজক ডাঃ এসাহাক আলী আকন্দ, একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড আব্দুল বারী, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ আল কাফী তুহিন, সিনিয়র সাংবাদিক নবীর উদ্দিন, সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম, সুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, সাবেক অধক্ষ্য ফজলুর রহমান, প্রভাষক আবু হাসান, প্রভাষক আবজাল হোসেন প্রমুখ সহ আইনজীবী ও সমাজসেবক, নওগাঁর স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তন অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ডায়াবেটিস রোগীসহ স্বাস্থ্যসেবার সাথে জড়িত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে ডায়াবেটিস রোগীদের সুস্থ জীবন, সচেতনতা বৃদ্ধি ও রোগমুক্তির জন্য এসাহাক আলী আকন্দ ডায়াবেটিক সেন্টারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ডাঃ এসাহাক আলী আকন্দ বলেন, “ডায়াবেটিস বর্তমানে নীরব ঘাতক হিসেবে পরিচিত। প্রতিটি মানুষের উচিত নিজের জীবনধারায় পরিবর্তন আনা এবং নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করা।

অনুষ্ঠানে শেষ পর্যন্ত সকলের মাঝে স্বাস্থ্যবিষয়ক পরামর্শপত্র বিতরণ করা হয়। বিশ্ব ডায়াবেটিস দিবসে এমন আয়োজনকে অংশগ্রহণকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *