• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক

Reporter Name / ৭ Time View
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রাম হতে রাত ০৮:২০ ঘটিকায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোসাঃ রোজিনা খাতুন (৪৫) রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের স্ত্রী।

রাজশাহী জেলার ডিবির এস আই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০৭:৫০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ মোসাঃ রোজিনা খাতুন (৪৫), পিতা-মোঃ আলতাব হোসেন, স্বামী-মোঃ রুবেল হোসেন এর বসত বাড়ীতে অবৈধ অস্ত্র ও গুলি মওজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এস আই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত আনুমানিক ০৮:২০ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত মোসাঃ রোজিনা খাতুনের বসত বাড়ি বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্তের নিজ শয়ন কক্ষের খাটের নিচ হতে একটি সাদা বড় পলিথিনে মোড়ানো শপিং ব্যাগের মধ্য হতে ০২ টি কাঠের বাটযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩ টি খালি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, অপর পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেন (৪৮), গ্রেফতারকৃত অভিযুক্ত মোসাঃ রোজিনা খাতুনের স্বামী, পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-আলাইপুর (নাপিতপাড়া) থানা-বাঘা জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোসাঃ রোজিনা খাতুনের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ০১টি এবং পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার থানা বিভিন্ন জেলায় একাধিক মামলা যেমন, নরসিংদী জেলায় ০১টি এবং কুষ্টিয়া জেলায় ০১টি মামলা রয়েছে।

এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায়, একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com