March 3, 2026, 11:48 am
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় আকাশ নিবির নামের গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান। এই মামলায় মৌ সুলতানা, তানিয়াসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
তিনি আরো জানান, গতকাল একজন নারী উদ্যোক্তার দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও দণ্ডবিধি মামলায় আকাশ নিবিরকে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।