June 15, 2026, 3:46 pm
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। ২মার্চ (সোমবার) দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে বিএসটিআই অনুমোদন ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও যথাযথভাবে মোড়কজাতকরণ ছাড়াই বিক্রয়ের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী সিংজানী গ্রামের মোঃ আতাহার আলীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৫০) ও একই গ্রামের মোছঃ বিলকিস বেগম (৩৩) দ্বয় কে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ শাহানুর হোসেন খান।