প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
শীর্ষ ও সফল নারী উদ্যেক্তা রুবাইয়াত ফাতেমা তনির মামলায় গণমাধ্যমকর্মী গ্রেপ্তার
ডেক্স রিপোর্টঃ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও দণ্ডবিধির মামলায় আকাশ নিবির নামে এক গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় আকাশ নিবির নামের গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান। এই মামলায় মৌ সুলতানা, তানিয়াসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
আকাশ নিবিরকে মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নানা সময়ে গণমাধ্যমকর্মী আকাশ নিবির ও অন্য আসামিরা তনি এবং তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করে আসছিল ও অশ্লীল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। এতে তনির সম্মানহানি হচ্ছিল।
তিনি আরো জানান, গতকাল একজন নারী উদ্যোক্তার দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও দণ্ডবিধি মামলায় আকাশ নিবিরকে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
Copyright © 2026 www.dailybanglargourab.com. All rights reserved.