June 14, 2026, 10:04 pm
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব।
অদ্য ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে পুলিশ, আনসার,ফায়ার সার্ভিস, কারারক্ষীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা’গণ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কুচকাওয়াজ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার বিজয়ীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়।