March 3, 2026, 12:02 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

রোজা রেখে রোজগারের লড়াই: টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাকেরগঞ্জের খেটে খাওয়া মানুষ।

মাইনুল ইসলাম বাকেরগঞ্জঃ

রমজান মাস এলেই ইবাদতের পাশাপাশি বাড়তি খরচের চাপও বেড়ে যায়। কিন্তু সেই সময়ে আয় কমে গেলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্নআয়ের শ্রমজীবী মানুষরা। এমনই বাস্তবতায় দিন কাটাচ্ছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষরা। উপজেলার বাসস্ট্যান্ডে বেশ কিছু রিক্সাচালক অটোচালক দিনমজুরের সাথে কথা হয় বাকেরগঞ্জ বাজার এলাকায় কথা হয় তারা বলেন,“রমজান শুরুর পর থেকে কাজ একেবারেই কমে গেছে। আগে দিনে ৮০০-১০০০ টাকা রোজগার হতো, এখন ৪০০-৫০০ টাকাও হয় না। বাজারে সবকিছুর দাম বেশি, সংসার চালানো কষ্ট হয়ে গেছে।”
একই অভিযোগ রিক্সা চালকদের তারা জানান,“রোজার মাসে মানুষ কম বের হয়, ভাড়াও কম। সেহরি-ইফতারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছি। ছেলে-মেয়েদের জন্য ভালো কিছু কিনে দিতে পারছি না।”
স্থানীয়দের মতে, রমজান মাসে নির্মাণকাজ ও ভারী শ্রমের কাজ কমে যাওয়ায় দিনমজুরদের আয় কমে যায়। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে বিভিন্ন গ্রামের গৃহিণীদের সাথে কথা বলে যানা যায় ,“স্বামীর আয় কমে গেছে। আগে যেমনভাবে বাজার করতেন, এখন অর্ধেক করতে হচ্ছে। ইফতারে যা ইচ্ছে হয়, তা আর হয় না। এদিকে সচেতন মহল মনে করছেন, রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সরকারি সহায়তা, টিসিবির কার্যক্রম ও স্থানীয়ভাবে জাকাত-ফিতরা বিতরণ আরও বাড়ানো প্রয়োজন।
রমজানের সংযম ও সহমর্মিতার মাসে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *