• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

রেশমের উন্নয়নে কাজ করছে সরকার, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Reporter Name / ১৭২ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

এম আনোয়ার হোসেনঃ

দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি। তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র‍্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু এখাতের জনবলের অধিকাংশই গ্রামীন দুস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীন কর্মসংস্থান বাড়াবে। তবে এজন্য বিদেশী বিনিয়োগ আনতে হবে সেজন্য সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করছি। ‘

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক-এর নেতৃত্বে একদল প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের ‘ ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছি। এখাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার।’

উল্লেখ্য, ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ সৃষ্টি হয়। বর্তমানে এদেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে। রেশম সুতার মান আরও ভালো করা দরকার সেজন্য উন্নত গবেষণার প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com