এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ায় রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হলে পৃথক অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৭ হাজার ১০০ পিস বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
https://www.kaabait.com