• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৪০ Time View
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) নগরীর শাহ মখদুম কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শরীফ উদ্দিন শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বিশেষ অতিথি শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, চেম্বার পরিচালক সাইফুল ইসলাম হিরক।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুর সবুর, আজীবর রহমান, সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার অনতু, আবু কাওসার মাখন, রেজাউল করিম, মোজাম্মেল হোসেন বাবু, রাজীব আলী, আল আমিন ও রউফ উদ্দীন রাফি। এছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পরিশেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । ইফতার শেষে সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে সময় কাটান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com