• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৫
শিরোনামঃ
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীর বাঘায় ২ নারীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে থানায় মামলা

Reporter Name / ৯১ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

তন্ময় দেবনাথ, রাজশাহী বুরোঃ                              রাজশাহীর বাঘা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই বোনের ওপর হামলার ঘটনা ঘটনায় মিনারা বেগম (৫৫) ও তার বোন রেহেনা বেগম গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী রাজশাহীর বাঘা থানায় ৮ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে বাড়ির পাশের সড়কে হাঁটার সময় একদল ব্যক্তি তাদের ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। এতে রেহেনা বেগমের দুই পা ও একটি হাত ভেঙে যায়। এসময় তাদের কাছ থেকে মোবাইল, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল হক বলেন, “অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। বাদী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তার স্বাক্ষর পাওয়া যায়নি। তিনি উপস্থিত হলেই মামলা রুজু করা হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com