• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪২
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

Reporter Name / ১৩৭ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ            পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দমুখর পরিবেশে এক হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার। মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের শিশু রাফির মৃত্যু হয়েছে।

গত শনিবার (২১ মার্চ) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের চকরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় বাগাতিপাড়া-আড়ানী বাজার সড়কের চকরপাড়া মাদ্রাসার পূর্ব পাশে পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল রাফিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় রাফিকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার মুখের হাড় ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত লাগে। টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাফির বাড়ি কুষ্টিয়ায় হলেও সে ছোটবেলা থেকেই নানা আনার রহমানের বাড়িতে বড় হচ্ছিল। তার বাবা রুহুল আমিন ও মা খুশি আক্তার।

রাফির নানা আনার রহমান বলেন, “খেলার কথা বলে রাস্তা পার হতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হয় রাফি। আমরা দ্রুত হাসপাতালে নিয়েছিলাম, কিন্তু চার দিন লড়াই করার পর সে আমাদের ছেড়ে চলে গেল।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী চালকের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com