• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

রাজশাহীতে সন্ত্রাসীদের কবলে সাংবাদিক তন্ময় দেবনাথ

Reporter Name / ৭৯ Time View
সোমবার, ১৫ জুন, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ       রাজশাহীর বাঘা উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থা কমিটির সাধারণ সম্পাদক ও গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় দেবনাথ নামে এই সাংবাদিক এই রাস্তাদিয়ে যাবার সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি দুই হাত, পা ও কোমরে গুরুতর আঘাত প্রাপ্ত হন।

অভিযোগ রয়েছে, হামলার সময় দুর্বৃত্তরা তার ঘাড়ে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশের সঙ্গে তন্ময় দেবনাথের পেশাগত বিরোধ চলছিল। হামলার পেছনে এসব বিষয় কোনোভাবে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

আহত সাংবাদিক তন্ময় দেবনাথকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিয়ে রাত্রি তিনটার সময় বাসায় ফিরে গেছেন।

এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com