• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা ১২ জন রোগী শনাক্ত

Reporter Name / ১৫৭ Time View
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা ১২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮ জন রোগী বর্হিবিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলা হাসপাতাল এবং রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় লালমনিরহাটে ৪ জন, দিনাজপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, পঞ্চগড়ে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত ৩০ মার্চ থেকে শনিবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হামে আক্রান্ত ৫৬ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। রংপুর বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত কেউ মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ৩০ মার্চ পর্যন্ত সরকারী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা ১১৬ জন শনাক্ত হলেও এর মধ্যে ৭ জনের হাম ও ৪ জনের রুবেলা হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা গাউসুল আজম চৌধুরী বলেন, মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত রংপুর বিভাগে হামের পরিস্থিতি ভাল রয়েছে। আশা করছি আক্রান্তদের চিকিৎসার কোন ধরনের সমস্যা হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com