March 3, 2026, 10:28 pm
রংপুর অফিস
রংপুর জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় নগর কৃষি সম্প্রসারণ ও নগরবাসীর পুষ্টি উন্নয়ন শীর্ষক আলোচনা সভা হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন কৃষি অফিসার সাইফুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক তৌফিকুল ইসলাম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের টিম লিডার ও উপ-পরিচালক সুমনা রানী দাস,।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও নগরবাসীর পুষ্টি উন্নয়নে নগর কৃষি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থা উদ্যান তাত্ত্বিক ফসল উৎপাদনের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, শহরের সবুজের পরিমান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থায়িত্বশীল জলবায়ু সহনশীল নগর কৃষি সম্প্রসারণ ও উপকারভোগীদের সতেজ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তিতে অভিগাম্যতা তৈরীতে কাজ করছে।
এ প্রকল্পের মাধ্যমে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ও ছাদে ছাদ বাগান স্থাপন করা হয়েছে। এতে করে ছাদ সবুজায়ন হচ্ছে, উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদনের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরনের পরিমান কমছে। এছাড়া ছাদে সবজি, ফসল, মসলা, ফুল ও ঔষধী গাছের সমারোহ ঘটানো হয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার, জায়গার যথাযথ ব্যবস্থাপনা হিসেবে ভার্টিক্যাল গার্ডেন মডেল প্রদর্শন করা হচ্ছে। এছাড়া প্রকল্পের আওতায় নগর কৃষির উপর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, মাঠ দিবস, সম্প্রসারণ উপকরণ বিতরণ করা হচ্ছে। সভায় ছাদবাগানী, শিক্ষার্থী-শিক্ষকসহ ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।