• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৯
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” উপ-শিরোনাম: আইনি লড়াইয়ের ঘোষণা সাংবাদিক মিশালের

Reporter Name / ২৫৬ Time View
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় আটক দুইজন জামিনে মুক্তি পেয়েছেন।

গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী কোর্ট এলাকা থেকে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক ও দৈনিক উপচার পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মো. মিশাল মন্ডল এবং বিএনপি নেতা ইব্রাহিমকে আটক করে পুলিশ। দীর্ঘ ১৮ দিন কারাভোগের পর গতকাল (২৯ মার্চ) রাজশাহী যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করলে রোববার বিকেল ৫টার দিকে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় জেলগেটে উপস্থিত সহকর্মী সাংবাদিকরা ফুলের মালা ও তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সেখানে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের ফিরে পেয়ে অনেক সাংবাদিক আবেগাপ্লুত হয়ে পড়েন; কেউ কেউ আনন্দে অশ্রুসিক্ত হন।

মুক্তির পর সাংবাদিক মিশাল মন্ডল বলেন,“আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সহকর্মী সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে অনুরোধ জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।
সাংবাদিক নেতারা আরও বলেন, “যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করেছে এবং এডিট করা ছবি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক ঘটনা অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com