• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা

Reporter Name / ১৩৩ Time View
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সম্প্রতি “NEWS বাংলা ২১” নামক একটি অনলাইন পোর্টালে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে “টেকনাফে ভিন্নাঙ্গিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম শুরু” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।

‎টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এই সংগঠনকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং বিভ্রান্তিকর। উক্ত সংবাদে যে দাবি করা হয়েছে টেকনাফে আওয়ামী লীগের কার্যক্রম কৌশলে পরিচালনার জন্য কোনো সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে-তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

‎উল্লেখ্য, টেকনাফ উপজেলা প্রেসক্লাব ১৩-১-২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এইচএম ফরিদুল আলম শাহীন এবং সাধারণ সম্পাদক এইচএম এরশাদ স্বাক্ষরিতভাবে এ প্রেসক্লাব গঠিত হয়। পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র অনুযায়ী টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে কার্যকরী পরিষদ অনুমোদিত হয়।

‎সংগঠনের কিছু পদধারী সদস্য দীর্ঘদিন অনুপস্থিত ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। ফলে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

‎দুঃখজনকভাবে, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, যিনি সংগঠনের শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছেন, তিনি ব্যক্তিগত ক্ষোভ ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরও কয়েকজন কুচক্রী মহল জড়িত রয়েছে বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎গত ১ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সভাটি ছিল সম্পূর্ণ পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রিক।

‎আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য। একইসঙ্গে “নিউজ বাংলা ২১” কর্তৃপক্ষকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

‎প্রকাশে:
‎টেকনাফ উপজেলা প্রেসক্লাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com