• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৫
শিরোনামঃ
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

বেরোবিতে নবনিযুক্ত জনসংযোগ পরিচালকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদ রানার সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। মতবিনিময় সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং কমিউনিকেশন এন্ড জার্নালিজম ক্লাব বেরোবি এর সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও তথ্যপ্রবাহ সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে শিক্ষা, গবেষণা ও সুশাসন একসঙ্গে এগিয়ে নিতে হয়। এই অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, একাডেমিক সাফল্য এবং চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “জনসংযোগ বিভাগকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করতে আমরা কাজ করছি। সভায় উপস্থিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com