আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন। শনিবার সকালে চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান শনিবার সকাল তিনি মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধারের সময় ৭ জন আহত হয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুরকে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
https://www.kaabait.com