June 14, 2026, 2:20 pm

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

বাঘায় ১৩০ বোতল স্কাপসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১৩০ বোতল স্কাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) ভোরে বাঘা থানার আলাইপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. হামিদুল হক (৪২) এবং একই উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামের মৃত খাদেম আলীর ছেলে মো. চপল আলী (৩৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে আলাইপুর মাদ্রাসা মোড় ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাইপুর মধ্যপাড়া গ্রামের ইয়ার উদ্দিন মোল্লার বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তার সামনে দুই ব্যক্তি স্কাপ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ভোর ৫টা ১০ মিনিটে হামিদুল হকের দেহ তল্লাশি করে তার হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৩০ বোতল স্কাপ উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত চপল আলীর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। চপল রাজশাহী শীর্ষ মাদক সম্রাট চিহৃত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *