March 4, 2026, 2:27 am
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীর বাঘায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মাহাবুব আলম বাচ্চু সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা ছাত্রদল ও গড়গড়ি ইউনিয়ন বিএনপি সরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে।
বাঘা উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক টিপু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান খাঁন মানিক, বাঘা পৌরসভার বিএনপি সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান মুকুল, জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল হোসেন।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের শত শত নেতা-কর্মীরা এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার ও মরহুম মাহাবুব আলম বাচ্চু সরকারের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দলের নেতা মরহুম মাহাবুব আলম বাচ্চু সরকার রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের পিতা। তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী বান্ধব নেতা ছিলেন।