• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩
শিরোনামঃ
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার

টেকনাফে মৌলভী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ

Reporter Name / ১২৪ Time View
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলামঃ

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নর উনছিপ্রাং এলাকার কাঞ্চনপাড়ায় মৌলভী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে কাঞ্চনপাড়ার একদল দুর্বৃত্ত মৌলভী আবুল হোসেনের বাড়িতে এসে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় কাজানরপাড়ার বাসিন্দা মোঃ সাবেরের নাম উল্লেখ করে অভিযোগ তোলা হয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের দাবি, অতীতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা ছিল। এছাড়া মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে উঠে এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তসাপেক্ষ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। অভিযোগ রয়েছে, পূর্বেও তার নামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও দৃশ্যমান আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে এলাকাবাসীর দাবি। তবে বিষয়টি সম্পূর্ণভাবে প্রশাসনের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com