March 4, 2026, 4:36 am
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ ঢাকা- ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র প্রার্থী জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় জাতীয় নাগরিক পার্টি বাঘা উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি মাজার গেট থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক পদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলার আহবায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলার সদস্য সচিব রনিউর রহমান, যুগ্ন আহবায়ক অধ্যাপক ওয়ালিউর রহমান,যুগ্ন আহবায়ক প্রভাষক মতিউর রহমান, যুগ্ন সদস্য সচিব আতাউর রহমান, যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব ফিরোজ আলম, যুগ্ম সদস্য সচিব ইমরান হাসান, বাঘা উপজেলার প্রধান সমন্বয়কারী শাহ মখদুম মিলন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সাইফুল ইসলাম বলেন, হাদীর ওপর যে হামলা হয়েছে এর দায় সরকার কোনোভাবে এড়াতে পারেনা। হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি আরও বলেন, আমরা বেঁচে থাকতে জুলাই আন্দোলনের কোন যোদ্ধার ওপর হামলা আমরা মেনে নিতে পারিনা।