June 14, 2026, 5:26 pm

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

ফুলবাড়ীতে রোড এ্যাক্সিডেন্টে প্রান গেলো পথচারীর।

আশাদুল হাবিব দুলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালোমেশিন চালিত রুটপারমিটহীন বেপরোয়া চলাচলকারী ট্রলির ধাক্কায় এন্তাজ আলী (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষক ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রধান সড়কের কলমদারটারী ইটভাটা সংলগ্ন এলাকায়। জানা গেছে, দুপুর ১ টার দিকে কলমদারটারী ইটভাটা সংলগ্ন ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রধান সড়ক দিয়ে যাচ্ছিলেন কৃষক এন্তাজ আলী। এ সময় বেপরোয়া চলাচলকারী শ্যালোমেশিন চালিত রুটপারমিটহীন একটি ট্রলি এন্তাজ আলীকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় কৃষক এন্তাজ আলী গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন পুলিশি ঝামেলা এড়াতে তড়িঘড়ি করে নিহত কৃষকের মরদেহ বাড়িতে নিয়ে যান। এ রিপোর্ট লেখার সময় সোমবার দুপুর ২ টা ৩৫ মিনিটে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমের সঙ্গে এ বিষয়ে জানতে ফোন দেয়া হলে তিনি বলেন, এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *