• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

ফুলবাড়ীর অনন্তপুরে জমি বিরোধে ভয়ঙ্কর সংঘর্ষ: আহতদের মধ্যে একজনের মৃত্যু, গ্রেফতারসহ এলাকায় উত্তেজনা

Reporter Name / ২৪৪ Time View
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আসাদুল হাবিব দুলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ        কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা-এর কাশিপুর ইউনিয়নের মধ্য অনন্তপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যোজিত মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধে জড়িত একপক্ষে ছিলেন আনোয়ার হোসেন, মনু মিয়া, সাদ্দাম হোসেন ও রিপন মিয়া,সফিকুল ইসলাম,আতোয়ার রহমান,মোহাম্মদ আলি গং। অপরপক্ষে ছিলেন যোজিয়ত মন্ডল এবং তার ছেলে ওমর ফারুক ও ফরিদ। ঈদের পরের দিন হঠাৎ করেই আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন পক্ষ যোজিয়ত মন্ডলদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় যোজিয়ত মন্ডল এবং তার ছেলে ওমর ফারুক গুরুতর জখম হন সাথে আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল যোজিয়ত মন্ডল মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং রাত ৯টার দিকে জানাজার নামাজ সম্পন্ন করা হয়।

ঘটনার একটি চাঞ্চল্যকর দিক হলো, হামলার পর অভিযুক্ত পক্ষই উল্টো থানায় গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করে আহতদের গুরুতর অবস্থা দেখে পরিস্থিতি বিবেচনায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

এ ঘটনায়, স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তির পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় এই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। নিহতের ছেলে ফরিদ বাদি থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেফতার এর প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com