• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

পোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১২৩ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মোবাইল কোর্ট পরিচালনা করে তেল কম দেওয়ার অভিযোগে নাহার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার সরাইগাছি মোড়ে মেসার্স নাহার ফিলিং স্টেশনে লিটারে আড়াই টাকার ডিজেল তেল কম দিচ্ছে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই করে এর সত্যতা পান। যা ভোক্তা প্রতারনার শামিল। এ অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ফিলিং স্টেশনটিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এর যন্ত্রাংশ মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এ বিষয়ে ইউএনও রাকিবুল ইসলাম জানান, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ কম ও মজুত যে করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com