March 4, 2026, 4:35 am
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” বিষয়ের আলোকে নওগাঁর পোরশায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি ২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী বোরো ধানের বীজ ও সার এবং হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রশিদ। উপজেলা কৃষি অফিসার, পোরশা, নওগাঁ। আয়োজন করেন উপজেলা কৃষি অফিস, পোরশা। এ সময় উপজেলার ৩০০জন কৃষককে উপশী বোরো ধানের বিজ ৫কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২০০জন কৃষককে হাইব্রিড বোরো ধানের ২ কেজি করে বীজ বিতরণ করা হয়।