• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

নীলফামারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৯ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ রাব্বি রহমান, নীলফামারীঃ                                       ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার ইতিহাসে বেদনাবিধুর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে জেলা প্রশাসন ও নীলফামারী সরকারি কলেজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব মোঃ নায়িরুজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলাম। এছাড়াও সদস্য সচিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জনাব আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com