March 3, 2026, 10:14 pm

শিরোনাম :
বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডাকাত ধরার নামে হত্যাযজ্ঞ ; পুঠিয়ায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম

নন্দীগ্রামে পাহারাদার কে অচেতন করে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে নাইট গার্ডকে অচেতন করে এক রাতে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কদমকুড়ি বড়ইচরা সারপুকুর নামক এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও ওই এলাকার নুর মোহাম্মাদের বড় ছেলে মো. হাফিজ উদ্দিন গভীর নলকূপ পাহারা দেওয়ার জন্য রাতের খাবার দাবার শেষ করে গভীর নলকূপের ঘরে পাহারা দিতে যান। মঙ্গলবার সকালে গ্রামের এক নারী সেখানে কাজ করতে গিয়ে দেখেন, নলকূপের ঘরের সামনে থাকা ট্রান্সফরমারের বোতলগুলো মাটিতে এলোমেলো অবস্থায় পড়ে আছে। সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের খবর দেন।
পরে গ্রামবাসী সেখানে গিয়ে বাহির থেকে তালা ভেঙে ঘরে ঢুকে হাফিজ উদ্দিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে পরিবারের জিম্মায় নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে চোরের দল গভীর নলকূপের প্রায় দেড় লক্ষ টাকা মূল্যমানের ৩টি ট্রান্রসফরমার খুলে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রান্রসফরমার চুরি করতে গিয়ে চোরেরা হাফিজ উদ্দিনকে অচেতন করে ফেলে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *