June 14, 2026, 11:02 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালি

নওগাঁ প্রতিনিধি : “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এনজিও সমুহের আয়োজনে সিভিল সার্জন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মুক্তার হোসেন, নওগাঁ বিএমএ এর সভাপতি প্রফেসার ডা. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, শিক্ষার্থী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ের ওপর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *