March 3, 2026, 10:14 pm

শিরোনাম :
বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডাকাত ধরার নামে হত্যাযজ্ঞ ; পুঠিয়ায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর হাঁপানিয়া এলাকায় নওগাঁ–রাজশাহী মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোস্তফা সর্দার (৫৫), পেশায় চালকল ব্যবসায়ী, তিনি নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে এবং
আব্দুল মালেক, পোরশা উপজেলার বাসিন্দা ও মোস্তফা সর্দারের কলের শ্রমিক।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছি। বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এদিকে, হঠাৎ দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা হতভম্ব হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *