March 3, 2026, 10:27 pm

শিরোনাম :
বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডাকাত ধরার নামে হত্যাযজ্ঞ ; পুঠিয়ায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম

নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। এসময় জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান অতিথি রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। তিনি সাংবাদিকদের বলেন- সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রশাসনকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভোটকেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ মনিটরিং টিম একাধিকবার কেন্দ্র পরিদর্শণ করবে। বিভাগের প্রতিটি জেলায় পরিদর্শন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *