March 3, 2026, 2:05 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় র‌্যালী আলোচনাসভা এবং অদম্য নারীদেও সম্বর্ধনা দেয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ নওগাঁ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আযোজিত কর্মসূচীর মধ্যে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের দপ্তর থেকে একটি র‌্যালী বের করা হয়।

পরে জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক। এসময় পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মুশফিকুর রহমান,সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা নওগাঁর উপ পরিচালক নূর মোহাম্মদ, ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুনীর আলী আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক)সাদিয়া আফরিন, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল প্রমুখ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে নওগাঁ সদর উপজেলার বঙ্গাবাড়ীয়া কলেজ পাড়ার শামিমা খানমকে (অর্থনৈতিক ভাবে সাফল্য আর্জন), পত্নীতলা উপজেলার কৈবর্ত্তখন্ড গ্রামের সেলিনা খানমকে (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য আর্জন), রানীনগর উপজেলার গুয়াতা গ্রামের মোমেনা বিবিকে সফল নানী জসসী, সাপাহার উপজেলার সাপাহার গ্রামেরে উম্মে সালমা ইসলামকে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ও একই উপজেলার বাবুপুর গ্রামের রফিজাকে সমাজ উন্নয়নে অসামান্ন অবদান রেখেছেন যে নারী এবং নওগাঁ সদর উপজেলার চকদেব মাষ্টার পাড়া মহল্লার ছাবেরা আকতার তিথিকে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ও চকরামপুর মহল্লার আসমা আক্তার কেসমাজ উন্নয়নে অসামান্ন অবদান রেখেছেন যে নারী কাটাগরীর অদম্য নারী হিসাবে সম্বর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

One response to “নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত”

  1. FERDSUSY BEGAM says:

    নারী দিবসে সকল নারীদের জানাই সশ্রদ্ধ শ্রদ্ধা ও অভিনন্দন নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে বেগম রোকেয়া দিবসের আয়োজন ছিল প্রানব্ন্ত যে নারীরা স্ব স্ব ক্ষেত্রে তাদের নাম উজ্জল
    করেছেন তাদেরকে অভিনন্দন

Leave a Reply to FERDSUSY BEGAM Cancel reply

Your email address will not be published. Required fields are marked *