March 3, 2026, 10:29 pm

শিরোনাম :
বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডাকাত ধরার নামে হত্যাযজ্ঞ ; পুঠিয়ায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম

নওগাঁর প্রসাদপুরে আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা, মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলার নির্দেশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

​নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে আজ দুপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
​আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি ও বালু সরিয়ে নিচ্ছে। প্রশাসনের উপস্থিতিতে ঘটনার সত্যতা হাতেনাতে প্রমাণিত হয়।
​অভিযান চলাকালীন মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর তল্লাশি করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টর চালককে আটক করা হয়। মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ওই দুই চালকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
অভিযান চলাকালে মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত মূল ব্যক্তিকে আইনের আওতায় আনতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন করে যারা সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *